টিকা নিয়ে উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার
টিকা প্রদান কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনে ৭৯১ জন নারী-পুরুষ করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে ৬৪৭ জন পুরুষ এবং ১৪৪ জন মহিলা। সোমবার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৪০৮ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৩৩৩ জন পুরুষ এবং ৭৫ জন মহিলা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন মহিলা। ছাতক উপজেলায় ৫০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৩৭ জন পুরুষ ও ১৩ জন মহিলা। দোয়ারাবাজার উপজেলায় ২৬ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২০ জন পুরুষ ও ৬ জন মহিলা। বিশ^ম্ভরপুর উপজেলায় ৭০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৬৩ জন পুরুষ ও ৭ জন মহিলা। তাহিরপুর উপজেলায় ২৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২২ জন পুরুষ ও ৭ জন মহিলা। জামালগঞ্জ উপজেলায় ৩০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২৮ জন পুরুষ ও ২ জন মহিলা। ধর্মপাশা উপজেলায় ৪৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪২ জন পুরুষ ও ৭ জন মহিলা। দিরাই উপজেলায় ২০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন মহিলা। শাল্লা উপজেলায় ৩০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন মহিলা। জগন্নাথপুর উপজেলা ৪৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪১ জন পুরুষ ও ৮ জন মহিলা।
প্রথম দিনের তুলনায় দ্বিতীয় টিকা নেয়ায় বেশি আগ্রহ দেখা গেছে মানুষের মধ্যে। অনেককে টিকা নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে টিকাদান কর্মসূচি। প্রথম দিনে টিকা নেয়া সকলেই সুস্থ আছেন। সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, দ্বিতীয় দিনে ৭৯১ জন নারী-পুরুষ করোনার টিকা নিয়েছেন। জেলা সদর হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে টিকা দেয়া হচ্ছে। টিকা গ্রহণের জন্য ৪০ বছরের উর্ধ্বে সকল ব্যক্তি জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে আসলেই টিকা নিতে পারবেন।