পাগলাবাজার প্রতিনিধি
দৈনিক সমকাল, দৈনিক সুনামগঞ্জের খবর ও দৈনিক সবুজ সিলেট’র দিরাই প্রতিনিধি ও দিরাই প্রেসক্লাবের সভাপতি টিপু সুলতানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের একাংশের সাংবাদিক নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের একাংশের সভাপতি মহি উদ্দিন মহিম, সিনিয়র সহ সভাপতি এমএ কাসেম চৌধুরী, এমজেএইচ জামিল, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ তাহিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ইয়াকুব শাহরিয়ার, দিলোয়ার হোসেন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জুনায়েদ চৌধুরী জীবন,
তথ্য ও গবেষণা সম্পাদক রুবেল মিয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সুজন, আইন বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদ মিয়া, নির্বাহী সদস্য জিল্লুল হক জিলু, আবু সঈদ, আলাল হোসেন, আবুল খয়ের, আলমগীর হোসেন, নাঈম তালুকদার, মহিলা সম্পাদিক খাইরুন নেছা নিপা, লুৎফা খানম রুজি।


