‘টেক হান্ট’ প্রতিযোগিতার জন্য পূবালী ব্যাংকের চেক হস্তান্তর

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্গত সিএসই সোসাইটির উদ্যোগে আগামী ২১-২২ ডিসেম্বর ২০১৭ তারিখে ‘টেক হান্ট’ প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগীতায় টাইটেল স্পন্সর হিসেবে পূবালী ব্যাংক লিঃ পাঁচ লক্ষ টাকার একটি চেক নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর  বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নিকট হস্তান্তর করেন।
সম্প্রতি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পূবালী ব্যাংক লি. সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান এবং সিলেট পূর্ব অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মাহবুব আহমদ পূবালী ব্যাংক লি. পক্ষে এই চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ -এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলী ‘টেক হান্ট’ প্রতিযোগিতায় পূবালী ব্যাংক লি. অবদানে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি