ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
পৌরশহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম সৈয়দ আহমেদ রনি (৩০)। রনি পৌর শহরের সুলতানপুর এলকার গুলেনূর আহমেদের ছেলে। রবিবার বিকেল ৩ টায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, রবিবার বিকেল তিনটায় পৌরশহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে একটি মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটে। স্থানীয়রা রণিকে উদ্বার করে সুনাসগঞ্জ সদর হাসপাতালে পাঠালে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উম্মে তানিয়া সুলতানা জানান,
মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান জানান, দুর্ঘটনার পর শুনা গিয়েছিল দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পৌরসভার ছিলো। আমরা যাচাই করে দেখছি ট্রাকটি আসলে পৌরসভার কী না। এখনো (বিকাল ৪ টা পর্যন্ত) এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। কেউ কোন লিখিত অভিযোগও করে নি।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত জানান, ট্রাকের চালকসহ স্টাফদের জিজ্ঞেস করেছিলেন তিনি, তারা বলেছে, কোন গাড়ী বা মোটর সাইকেলের সঙ্গে তাদের ধাক্কা লাগে নি।