ট্রাক, ট্যাংক লরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

ছাতক প্রতিনিধি
ছাতকস্থ সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিপক্ষ গ্রুপের মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম ২য় শ্রম আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল আলম কবির বাদী হয়ে চট্রগ্রাম ২য় শ্রম আদালতে মামলা (নং-৩২/২০১৬) দায়ের করলে শ্রম আদালত আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে বিবাদীগকে স্বশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২১৬ (১) (জি) ধারা অনুযায়ী নির্বাচন স্থগিত থাকবে। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগণ শ্রম আইন অমান্য করে তাদের উপ-কমিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।