স্টাফ রিপোর্টার
ঠিকারদার মো. আফজালুর রহমান, খন্দকার শাহীন আহমেদ, মো. জিল্লুর রহমান, সজীব রঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ভবিষ্যতে ব্যক্তিগত লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে তাঁরা চুক্তিকৃত ৯টি প্যাকেজের কাজ উদ্দেশ্য প্রণোদিতভাবে শুরু করেননি। অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে সম্পূর্ণ প্যাকেজের কাজ সাব-কন্ট্রাক্ট দেয়ার বিধান না থাকা সত্বেও কয়েকটি কাজের সম্পূর্ণ প্যাকেজ অসৎ উদ্দেশ্যে সাব-কন্ট্রাক্ট দিয়েছেন। অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটানা ২৮ দিন কাজ না করে চুক্তিভঙ্গ করেছেন। চুক্তির মৌলিক শর্ত ভঙ্গ করা সত্বেও পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হয়ে চুক্তি বহাল তথা টেন্ডার চুক্তি বাতিল, কালো তালিকাভুক্তি ও ক্ষতিপূরণ আদায় করে নতুনভাবে টেন্ডার আহবান না করার কাজে ক্ষমতার অপব্যবহার করেছেন। ভবিষ্যতে ব্যক্তিগত লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে তারা চুক্তিকৃত আরো ৩৩টি প্যাকেজের কাজ উদ্দেশ্য প্রণোদিতভাবে আংশিক সম্পন্ন করেছেন। প্রতিবছরে বন্যা আসার সময় ও আশংকা সম্বন্ধে অবহিত থাকা সত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্ধারিত সময়ে কাজ শেষ না করে ক্ষমতার অপব্যবহার করেছেন। জনসাধারণ ও কৃষকের আর্থিক ক্ষতি সাধনে অবৈধভাবে সহযোগিতা করেছেন।
এছাড়া ঠিকাদার পার্থ সারথী পুরকায়স্থ, হান্নান আহমেদ, খাইরুল হুদা চপল, কামাল হোসেন, কাজী নাসিম উদ্দিন, খন্দকার আলী হায়দার, আকবর আলী, মো. রবিউল আলম, আবুল হোসেন, শুভব্রত বসু, মোজাম্মেল হক মুন, মো. বাচ্চু মিয়া, শেখ মো. মিজানুর রহমান, আবুল মহসিন মাহবুব, বিপ্রেশ তালুকদার বাপ্পি, মো. জামিল ইকবাল, চিন্ময় কান্তি দাশ, নিয়াজ আহমেদ
খান, মিলন কান্তি দে, খান মো. ওয়াহিদ রনি, মো. সোয়েব আহমেদ, মো. ইউনূছ, মো. আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, গোলাম সরোয়ার, মো. খাইরুজ্জামান, মো. মফিজুল হক, মো. মোখলিছুর রহমান, নুরুল হক, মো. রেনু, মো. শাহরিন হক মালিক, মো. সামছুর রহমান, আব্দুল মান্নান, মোখসুদ আহমেদ, মো. সাইদুল হক, মো. মাহতাব চৌধুরী, কাজী হাসিনা আফরুজ, শেখ আশরাফ, লুৎফুর করিম, হাজী মো. কেফায়েতুল্লা, হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো, ভবিষ্যতে ব্যক্তিগত লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে তারা চুক্তিকৃত ১১৮টি প্যাকেজের কাজ আংশিক সম্পন্ন করেছেন। চুক্তির মৌলিক শর্ত ভঙ্গ করে চুক্তি ভঙ্গ সত্বেও সরকারি কর্মকর্তাদের পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হয়ে চুক্তি বহাল রাখতে সক্ষম হয়েছেন। প্রতিবছরে বন্যা আসার সময় ও আশংকা সম্বন্ধে অবহিত থাকা সত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্ধারিত সময়ে কাজ শেষ না করে ক্ষমতার অপব্যবহার করেছেন। জনসাধারণ ও কৃষকের আর্থিক ক্ষতি সাধনে অবৈধভাবে সহযোগিতা করেছেন।
এদিকে ঠিকাদারের সহযোগী ঢাকা সেগুন বাগিচার সারিকা টাওয়ারের ৮ নং বাড়ির মাহমুদুল্লার ছেলে মো. ইকবাল মাহমুদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পূর্ণ প্যাকেজের কাজ সাব কন্ট্রাক্ট নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভবিষ্যতে ব্যক্তিগত লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে প্যাকেজের কাজ শুরু না করে আর্থিকভাবে লাভবান হতে সহযোগিতা করেছেন। জনসাধারণ ও কৃষকের আর্থিক ক্ষতি সাধনে অবৈধভাবে সহযোগিতা করেছেন।


