স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার ৮৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দু’জন করে (একজন পুরুষ ও একজন মহিলা) উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ
রফিকুল ইসলাম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় সাধন করে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়া বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরও কার্যকর ও আধুনিক করে অধিকতর জনমুখী করার জন্য চেয়ারম্যান ও উদ্যোক্তাদের আহবান জানান।
তিনি বলেন, আয় বৃদ্ধি নয় বরং জনগণকে সেবা প্রদান করাই হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মূল লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশের সেবার মূল কেন্দ্র হিসেবে অভিহিত করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে নতুন নতুন সেবা যুক্ত করতে তিনি উদ্যোক্তাদের নির্দেশনা প্রদান করেন। ইউনিয়ন পোর্টালগুলো নিয়মিত আপডেট করতে তিনি চেয়ারম্যান এবং উদ্যোক্তাদের অনুরোধ করেন। ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমে রিপোর্ট আপলোড করতে তিনি উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন। এছাড়াও পরিষদ সম্মুখে বৃক্ষরোপণ, পতিত জমি চাষ, যে কোন মূল্যে বাল্য বিবাহ প্রতিরোধ, ভুয়া জন্ম নিবন্ধন সনদ না দেয়া সহ বিভিন্ন বিষয়ে তিনি চেয়ারম্যান এবং উদ্যোক্তাদের নির্দেশনা প্রদান করেন।
- বিশ্বম্ভরপুরে কাজ না করিয়ে কাবিখার গম আত্মসাতের অভিযোগ
- শেখ হাসিনা দেশকে খাদ্য ও বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করেছেন -মানিক


