ডেল্টা প্লানে হাওরকে হটস্পট হিসাবে বিবেচনায় রাখা হয়েছে -পানিসম্পদ সচিব

স্টাফ রিপোর্টার
পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির- বিন- আনোয়ার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের যে ডেল্টা প্লান ঘোষণা করেছেন, সেখানে হাওর বেসিনকে আলাদাভাবে হটস্পট হিসেবে বিবেচনা করা হয়েছে। হাওর বেসিনের বেশিরভাগই সুনামগঞ্জের সীমানায় পড়েছে। এজন্য সুনামগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে সরকার প্রদানের।
দুই সপ্তাহ আগে সুনামগঞ্জের শহর রক্ষা বাধঁসহ একটি প্রকল্প পাশ হয়েছে। আশা করছি কম সময়ের মধ্যে আমরা এসব কাজ বাস্তবায়ন করতে পারবো।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে বৃক্ষ রোপন করেন কবির-বিন-আনোয়ার। পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সদর উপজেলার নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা প্রমুখ।
পরে মন্ত্রী দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে যান।
এদিকে তাহিরপুরে বৃক্ষ রোপন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার।
মঙ্গলবার বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিয়ান হাওর বেরিবাঁধের টাকাটুকিয়া অংশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করেন।
এসময় সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, বৈশাখ, উপসহকারী প্রকৌশলী এমরান হোসেন প্রমুখ। বৃক্ষ রোপন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।