ড. জয়া সেনগুপ্তকে প্রার্থী চায় শাল্লা আওয়ামী লীগ

পি সি দাশ, শাল্লা
সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জÑ২ দিরাই-শাল্লা আসনে উপ-নির্বাচনে আ.লীগ দলীয় মনোনিত প্রার্থী ড.জয়া সেনগুপ্তকে চায় শাল্লা উপজেলা আ.লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার বেলা ১১টায় উপজেলা সদর আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে উপ-নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী জয়া সেনগুপ্তকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানানো হয়।
শাল্লা উপজেলা আ.লীগ সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ           
সম্পাদক আল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়