দিরাই প্রতিনিধি
আসন্ন উপনির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা নৌকার পক্ষে গণসংযোগ করেছেন। গতকাল রবিবার দিরাই উপজেলার কল্যাণী, চরনারচর, নয়া বাজার ও শ্যামারচর বাজারে পৃথক পৃথক ভাবে নির্বাচনী প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিবুর রহমান মানিক এমপি, আব্দুল মজিদ খান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, শাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস, কেন্দ্রীয় কৃষক
লীগ নেত্রী অ্যাড. শামীমা শাহরিয়ার, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, করুণা সিন্ধু বাবুল, অ্যাড. সোহেল আহমদ, অ্যাড. সামছুল ইসলাম, জগদীশ সামন্ত, জয়কুমার বৈষ্ণব, সামছুল হক চৌধুরী, সমীরন দাস, সুমন চৌধুরী, রঞ্জন রায়, অসীম তালুকদার, উজ্জল চৌধুরী প্রমুখ। ড. জয়া সেনগুপ্ত বলেন, আমার স্বামী প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে আপনারাই তৈরী করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আপনাদের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন। এ নৌকা বাংলার আপামর জনতার, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের, দেশনেত্রী শেখ হাসিনার। আপনারা ঐক্যবদ্ধভাবে এ নৌকার সম্মান রক্ষা করবেন।
- বিশ্বম্ভরপুরে স্কাউটস সমাবেশের উদ্বোধন
- ছাতকে মন্ত্রী রাশেদ খান মেনন-জঙ্গি বিষয়ে সরকারের অবস্থান কঠোর


