দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনের সমর্থনে মতবিনিময় সভা করেছে আওয়ামী যুবলীগ। উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বুধবার কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেন গুপ্তা।
দেশের স্বাধীনতা সংগ্রামে যুবলীগের অগ্রণী ভুমিকার কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেন বলেন, ‘নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। ৩০ মার্চের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার আহবান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে জেলা যুব লীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, যুব লীগের প্রত্যেকটি কর্মীকে গ্রামে গ্রামে নৌকার বিজয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
যুবলীগে কোন গ্রুপিং নেই উল্লেখ করে তিনি বলেন, যুবলীগে কোন টাউট বাটপারের স্থান নেই, যুবলীগের নাম ধরে কেউ চাঁদাবাজী করলে তাকে ধরিয়ে দেবেন। দিরাই-শাল্লায় সুরঞ্জিত সেনের হাতে গড়া যুবলীগ। যারা যুবলীগ করে তারা নৌকার বিরুদ্ধে কাজ করতে পারে না। নৌকার বিরোধীতাকারীরা যুবলীগের কেউ নয়। ড. জয়া সেনের নেতৃত্বেই দিরাই-শাল্লার যুবলীগ পরিচালিত হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়, আবদুল হক মিয়া, তকবির আহেমেদ, মোহন চৌধুরী, টিটু, চান মিয়া, মাহবুব চৌধুরী, রায়হান মিয়া, কামরুল, তাপস দাস, অসীম রায় প্রমুখ।
- সিলেট বিভাগীয় সম্মেলনে প্রদীপ রায়- দিনে আ.লীগ, রাতে বিএনপি-জামায়াতদের নির্বাচনী প্রচারণায় প্রয়োজন নেই
- সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ- আরিফুল ও গৌছসহ সকল আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত


