ঢাকায় ‘সুনামগঞ্জ সমিতি’র নির্বাচন

স্টাফ রিপোর্টার
ঢাকায় সুনামগঞ্জ সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী দক্ষিণ সুনামগঞ্জের বাসিন্দা আকবর হোসেন মঞ্জু, সহ সভাপতি জগন্নাথপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত এডিশনাল এসপি রওনকুল হক চৌধুরী, মধ্যনগরের বাসিন্দা এডিশনাল ডিআইজ (ডিবি) মো. আব্দুল বাতেন ও সুনামগঞ্জের বাসিন্দা ম্যাজিক কিডস টিভি’র সিইও বিশিষ্ট অভিনেতা ফজলুল কবীর তুহিন, সাধারণ সম্পাদক পদে শাল্লার বাসিন্দা ডা. মো. আবুল কালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিরাইয়ের বাসিন্দা ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম মুকুল ও একই এলাকার বাসিন্দা তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজার আলী মুর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ সদরের বাসিন্দা আরটিভির সিনিয়র এক্সিকিউটিভ (ব্রডকাস্ট) বিজন রায়, কোষাধ্যক্ষ এমএফজি ইন্ডাষ্ট্রিজ লি.’এর অ্যাকাউন্টেট অশ্বিনী কুমার বৈষ্ণব, দপ্তর সম্পাদক মধ্যনগরের বাসিন্দা দপ্তর সম্পাদক রাজিব কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক পদে সুনামগঞ্জের মেয়ে অ্যাড. কানিজ রেহনুমা রব্বানী ভাষা, প্রচার সম্পাদক অনিমেষ তালুকদার, শিক্ষা সম্পাদক     মো. আব্দুল কাইয়ুম, ক্রীড়া সম্পাদক মো. আলমগীর মিয়া, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক মোজ্জামেল হোসেন নির্বাচিত হয়েছেন।
সমিতির নির্বাচিত সদস্যবৃন্দরা হলেন, সঞ্জিত কুমার রায়, মোশতাক হোসেন চৌধুরী, ডা. নূরুল আলম, আবুল বাশার, কাজী নজমুজ্জামান, এন্ড্রু সালমার, অঞ্জন দেবনাথ, দ্বিজয় কুমার তালুকদার, হাসান আহমেদ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ ও আ্যাড. শাহ কুতুব উদ্দিন। সমাজকল্যাণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সুনামগঞ্জের মেয়ে অ্যাড. কানিজ রেহনুমা রব্বানী ভাষা। তিনি পেয়েছেন ৫০৪ ভোট।
১২ আগস্ট শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১২০ জন ভোটারের মধ্যে ৭৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ড. মো. মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ৩ সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন। শুক্রবার গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।