হোসেন তওফিক চৌধুরী
প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ছাত্রাবাস সলিমুল্লাহ মুসলিম হল (এস.এম হল)। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই পূর্ব বাংলার শিক্ষা বিস্তার, জ্ঞান চর্চা, রাজনীতি ও সংস্কৃতিক ক্ষেত্রে নব-দিগন্তের সূচনা হয়। সলিমুল্লাহ মুসলিম হল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের ছাত্রাবাস। বিগত দিনের সকল আন্দোলন, সংগ্রামের পুরোভাগে থেকে এই হলের ছাত্ররা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
সলিমুল্লাহ মুসলিম হল এলামনাই এসোসিয়েশন প্রতি বছরের ন্যায় শনিবার হলের প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে উৎযাপিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় নবীণ-প্রবীণ প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় মুখরিত হয়ে উঠে এই পুনর্মিলনী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মন্ত্রী রাশেদ খান মেনন, মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূঁইয়া, সাবেক আমলা কাজী ফজলুর রহমান, সোহেল আহমদ চৌধুরী প্রমুখ। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. ফরাস উদ্দীন আহমদ।


