ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সমীরণ দাসকে ল্যাপটপ প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাইয়ের হতদরিদ্র পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সমীরণ দাসকে লন্ডন প্রবাসী কমিউনিটি নেত্রী চঞ্চলা রানী দাসের ব্যক্তিগত তহবিল থেকে ল্যাপটপ প্রদান করা হয়েছে। রবিবার দিরাই প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমীরণের হাতে ল্যাপটপ তুলে দেন চঞ্চলা রানী দাস।  এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, মোহনা টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস প্রমুখ।