স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ সভাপতি পদে মনোনীত হয়েছেন সুনামগঞ্জের ছেলে দুর্জয় দত্ত পুরকায়স্থ। বর্তমানে সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি মো ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো সাইদুর রহমান হৃদয় স্বাক্ষরিত চিঠি এসে পৌঁছায় দুর্জয়ের কাছে।
এদিকে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ সভাপতি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন মুজিব আদর্শের নেতাকর্মীরা। দুর্জয় সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র। ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণের হাত ধরে ২০১৩ সাল থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন যাবত বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলার সিনিয়র রোভারমেটের দায়িত্ব পালন করছেন। পেয়েছেন স্কাউটের জাতীয় এওয়ার্ড।
ঢাকা উত্তর মহানগরেএ সহ সভাপতি মনোনীত হওয়ার পর দুর্জয় দত্ত পুরকায়স্থ বললেন, ‘মহাপ্রলয়ে আলোর মশালধারী জাতির পিতার জীবন ও যৌবনের উত্তাপে গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অগ্রনায়ক শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অংশ হতে পারাটা অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করবো এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় নিজের মেধা ও মনন উৎসর্গ কররো।
- দুই কৃষকের উদ্যোগ/ ৫১ একর অনাবাদি জমিতে সোনালি ফসলের ঝিলিক
- তাহিরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


