স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র্যালি শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা, নৃত্য ও গান পরিবেশনা করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি’র সভাপতিত্বে এবং সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান, উপজলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানাজার বিভূদান বিশ^াস, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আবুল নুর আহমদ খান, প্রতিবন্ধী আলী ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুরা নৃত্য, কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা করে।
- ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি হলেন সুনামগঞ্জের দুর্জয়
- প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ-জেলা প্রশাসক


