জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা রয়ার্ল্ড ইন্টার ন্যাশনাল রেজিস্টারে অন্তভুক্ত হওয়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, সহকারী শিক্ষখ অনুপ নারায়ন তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি


