জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার গোদারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তন্মধ্য ১. একটি বাড়ি একটি খামার প্রকল্প ২. আশ্রায়ন প্রকল্প ৩. ডিজিটাল বাংলাদেশ ৪. শিক্ষা সহায়তা কর্যক্রম ৫. নারীর ক্ষমতায়ন ৬. সবার জন্য বিদ্যুৎ ৭. সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ ৮. কমিউনিটি ক্লিনিক ১০. বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এছাড়া সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশে তুণমূল মহিলাদের অভহিত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সরাফ উদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, আব্দুল কায়ুম, এস-এমসি জহুর মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন এপিএই অপারেটর মো. শরীফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি


