স্টাফ রিপোর্টার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচির আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের প্রতিবেদন, ফিচার লিখন ও
ই-কমার্স এবং আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মাস্টার ট্রেইনার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ‘সমকাল’ ও ‘দৈনিক সুনামগঞ্জের খবর’র ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক এনি।
তিনি আগামী ১৮ জুন হতে ২০ জুন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) ‘তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি)’ আয়োজিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচিত মাস্টার ট্রেইনারদের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় অংশগ্রহণ করবেন।
জানা যায়, ‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচির আওতায় দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত প্রায় ১০ হাজার ইউডিসি উদ্যোক্তাকে প্রতিবেদন, ফিচার লিখন ও ই-কমার্স এবং আউটসোর্সিং বিষয়ে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিবে ‘তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি)।’


