স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে চাঁদাবাজি করার সময় অনলাইন ভিত্তিক এমটিভি টুয়েন্টি ফোর এর পরিচয়ধারী এক ভুয়া সাংবাদিককে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত চাঁদাবাজ ভুয়া সাংবাদিকের নাম এমডি মুরাদ। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শাহানুর মিয়ার পুত্র।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এই কারাদ- প্রদান করেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্তে এমডি মুরাদ সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পাথর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে চাঁদাবাজি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে। পরে বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়।
- তথ্য বার্তা সংস্থার প্রশিক্ষণে চট্টগ্রাম যাচ্ছেন সাংবাদিক এনামুল হক এনি
- ছাতকে ট্রাফিকের হয়রানির শিকার এক ডাক্তার


