তথ্য সচিব মরতুজা আহমদ সুনামগঞ্জে আসছেন আজ

স্টাফ রিপোর্টার
তথ্য সচিব মরতুজা আহমদ আজ সুনামগঞ্জে আসছেন। বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে শ্রোতা ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। রেডিও বাংলাদেশ সিলেট’এর আঞ্চলিক পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রোতা ক্লাবের সদস্যগণ, সুশীল সমাজের বিশিষ্টজন ও গণ-মাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন।