সু.খবর ডেস্ক
কুমিলা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের ২৪ এপ্রিলের মধ্যে গ্রেফতার করা না হলে পরদিন ২৫ এপ্রিল সারা দেশে অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সা¤্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর শিক্ষাভবন চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয় বামপন্থী ছাত্র সংগঠনের জোট দুটি।
সমাবেশ থেকে দুই ছাত্র সংগঠনের সমন্বয়ক আশরাফুল আলম দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এ হরতাল সফল করার আহ্বান জানান।
এর আগে তনুর হত্যায় জড়িতদের গ্রেফতারের
দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করে দুই জোটের নেতাকর্মীরা।
মিছিলটি জাতীয় তিন নেতার মাজার ও দোয়েল চত্বর এলাকায় দুই দফা পুলিশের বাধার মুখে পড়ে।
ব্যারিকেড ভেঙে তারা শিক্ষা চত্বর এলাকায় গেলে আবারও পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানে বসে সমাবেশ করে হরতালের ঘোষণা দেয়া হয়।
দুই ছাত্রজোটের সমন্বয়ক আশরাফুল আলম অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডিসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রগতিশীল ছাত্রজোট ও সা¤্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমরা শাস্তিপূর্ণভাবে তাদের না যাওয়ার অনুরোধ জানাই। কিন্তু তারা আমাদের কথা না শুনে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে।
তিনি বলেন, এক পর্যায়ে আমাদের দুই পুলিশ সদস্য আহত হন। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


