তনু হত্যার বিচারসহ সকল নারী ও শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহরে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। শনিবার সকাল ১১টায় স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে কমিশনের জেলা,পৌরসভা ও সদর উপজেলা কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম পলাশের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি জসীম উদ্দিন দিলীপ,সাধারণ সম্পাদক
সাংবাদিক আল-হেলাল, উপজেলা কমিটির আব্দুল কাদির শান্তি মিয়া,মুক্তিযোদ্ধা রৌজ আলী, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী খান, মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, পৌর কমিটির সভাপতি জাকারিয়া জামান তানভীর,সাংবাদিক কুলেন্দু শেখর দাস,আব্দুল শহীদ, মোজাহিদুল ইসলাম মজনু।


