ভূমি সেবা সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা

সু.খবর রিপোর্ট
অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও গতিশীলতা আনয়নে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে র‌্যালি শেষে সদর উপজেলা  পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ও সদর উপজেলার পৈন্দা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার উদয় শংকর পুরকায়স্থ, সদর উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মুস্তাফিজুর রহমান, সমাজসেবক ফারুক মিয়া,  নুরুল হক, সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার রতন চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারি জয়নাল আবেদীন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।  
জামালগঞ্জ
জামালগঞ্জে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভুমি অফিসের আয়োজনে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
ভূমি অফিসের প্রধান সহকারী বিজয় কিশোর ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা হাফিজুর রহমান, আ.লীগ নেতা পংকজ পাল চৌধুরী, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার অঞ্জন পুরকায়স্থ, ,আব্দুল আহাদ,হাবিবুর রহমান, বাদল কৃষ্ণ দাস, সার্ভেয়ার চিন্তা হরণ চক্রবর্তী, পিকলু চৌধুরী, হাবিবুর রহমান প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা এপ্রিল থেকে শুরু হওয়া ৭ই এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহের দ্বিতীয় দিন শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশা লোকজনের সমন্বয়ে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিম মিয়া প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন সিলেট সুনামগঞ্জ মহা সড়কে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবাদত হোসেন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সহ সভাপতি তহুর আলী, আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম, ভূমি সেবা গ্রহিতা দিলীপ বিশ্বাস, পাগলা ইউনিয়ন ভূমি অফিসার মো.আক্কাছ মিয়া, পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসার রফিকুজ্জামান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো.নুর হোসেন, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ দাস, ভূমি অফিসের নাজির মো.আবু বক্কর প্রমুখ।