তহশীলদার সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও নিন্দা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল’র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় জয়নগর বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোহনপুর ইউনিয়ন আওয়ামি লীগের সভাপতি হেমন্ত তালুকদার’র সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু তালুকদার’র পরিচালনায় মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনপুর শালিস কমিটির সভাপতি মুছন আলী, জয়নগর বাজার কমিটির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, মর্নিং সান কিন্ডারগার্টেনের সভাপতি বদিউজ্জামান, জয়নগরবাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া, ইউপি সদস্য শামসুন্নুর, মোহনপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, সরদারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম, প্রবাসী আমিনুর রশিদ আমিন, সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজার (এমএনসি) আখলাকুর রহমান, রাজনীতিক ও ব্যবসায়ী আকিকুল ইসলাম, মোহনপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মো. রইসুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক ও প্রাণী চিকিৎসক মো. সেলিম, নৌ বাহিনী কর্মকর্তা সাইদুল আমিন, সম্মিলিত যুব সমাজের সংগঠক তৈয়বুর রহমান, কৃষিবিদ আব্দুল কাফি, মোহনপুর ইউনিয়ন যুব লীগের সহ সভাপতি তানভীর আহমদ জনিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ফার্মাসিস্ট হুমায়ুন রশিদ, জয়নগর পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি হিমেল তালুকদার, মোহাম্মদ আলী, ব্যবসায়ী মামুনুর রশীদ, হেলাল আহমদ জুয়েল, চিকিৎসক জিতেষ দাস, ব্যবসায়ী আলী আমজদ, বিশিষ্ট মুরুব্বি আব্দুল কাদির, মোহনপুর যুব কল্যাণ পরিষদের ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, ফুটবলার অলিউর রহমান, শোয়েব আহমদ, রাজু, লেবু, সালমান, পাবেল, রিংকু তালুকদার প্রমুখ।
এদিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী শামছুল হুদা সোহেলের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসারর্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান, জেলা ভূমি অফিসারর্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন।