ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার আগারগাঁও এনআইএলজি ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটিতে তাপস চৌধুরীকে যুগ্ম-সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসোসিয়েশনের সাবেক সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাইফুল ইসলাম মধুকে সভাপতি, আসাদ হোসেন মকুকে সাধারণ সম্পাদক ও তাপস চৌধুরীকে যুগ্ম-সম্পাদক করে পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটি কঠন করা হয়েছে। তাপস চৌধুরী পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক নির্বাচিত হওয়ায় ছাতক পৌরসভার কাউন্সিলর, রাজনৈতিক-সামজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।
- মিরপুরের মাঠকে ‘বাজে’ বলছে আইসিসি
- বিদায় সংবর্ধনায় বক্তারা- বাংলাদেশ সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছেন নাদিম কাদির

