বিদায় সংবর্ধনায় বক্তারা- বাংলাদেশ সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছেন নাদিম কাদির

লন্ডন প্রতিনিধি
নাদিম কাদির লন্ডনে মিনিস্টার প্রেস হিসেবে দায়িত্ব পালনকালে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। লন্ডনের বাংলামিডিয়া এবং বৃটেনের বাঙালি কমিউনিটির সাথে বাংলাদেশ মিশনের সুসম্পর্ক তৈরী, অন্য দিকে বৃটেনের মেইনস্টীম মিডিয়ায় লেখনীর মাধ্যমে বাংলাদেশের পজেটিভ দিকগুলো সফল ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি অত্যন্ত সুদক্ষভাবে  বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক দিকগুলো বৃটেনের পত্রপত্রিকায় তুলে ধরেছেন  যা ইতিপূর্বে লক্ষ্য করা যায়নি। অনেক বিদেশী আছেন  যারা স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের কারণে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা পোষণ করতেন। নাদিম কাদির তাদের সেই ধারণা পাল্টে দিয়েছেন। তিনি  একাধারে একজন সফল সাংবাদিক এবং দক্ষ কুটনীতিক । তিনি লন্ডনে থাকলে বৃটেনের বাঙালি কমিউনিটি এবং দেশ আরো উপকৃত হত।
যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটি আয়োজিত লন্ডন মিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এঅভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, তিনি একজন সাদা মনের মানুষ। যেখানেই যান না কেন তার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেন। ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ইষ্টলন্ডনের আমারগাঁও রেস্তুরায় যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির অনারারী প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক ইসহাক কাজলের সভাপতিত্বে ও নির্মূল কমিটির  ভারপ্রাপ্ত সেক্রেটারী জামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনায় বক্তব্য রাখেন ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, এটিএন বাংলার প্রেজেন্টার সাংবাদিক উর্মি মজহার, বাংলাটিভির নিউজ এডিটর মিলটন রহমান, নির্মূল কমিটির সহকারী সেক্রেটারী স্মৃতি আজাদ, সাংগঠনিক সম্পাদক রুবি হক, কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াছ, নির্মুল কমির কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সদস্য বাতিরুল হক সরদার, সদস্য বাছিরুল হক, সাংবাদিক হামিদ মোহাম্মদ, কমিউনিটি নেতা শেখ আশরাফুজ্জামান, নারীনেত্রী হোসনেয়ারা মতিন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক সেক্রেটারী আঙ্গুর আলী, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক সরওয়ার হোসেন, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, গণজাগরণ মঞ্চের সিনথিয়া আরেফিন, শিল্পী গৌরি চৌধুরী, রাইসুল ইসলাম.  মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মিঠু আজাদ. তপু আহমেদ.  ডালিয়া রহমান, ব্যারিষ্টার ফারা, সালমা আক্তার, ফাতেমা নার্গিস, মোসস্তফা কামাল মিলন সালমা আক্তার প্রমুখ।
নাদিম কাদির বলেন আপনারা আমাকে আপন করে নিয়েছেন। যেখানেই যাই না কেন আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রাখতে আমাদের সকলকে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।