তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী কার্যকর করার দাবিতে মানববন্ধন

তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবানী কার্যকর করার দাবিতে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জেলায় কর্মরত তামাক বিরোধী সংগঠন পদ্মা, সীমান্তিক, আরডিএসএ বে-সরকারী উন্নয়ন সংস্থা চলন্তিকা, সুজন, এসএমএসএ, প্রগতিশীল যুব সংঘ।
এ সময় বে-সরকারী উন্নয়ন সংস্থা পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সীমান্তিক’র জেলা সমন্বয়কারী মো. রুহুল আমিন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, চলন্তিকার   সভানেত্রী জোৎস্না বেগম, এসএমএসএ এর সভানেত্রী তৃষ্ণা আক্তার রুশনা, প্রগতিশীল যুব সংঘের সভানেত্রী শিল্পী বেগম সহ আইনজীবী সমিতির সদস্য ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আগামী ১৯ মার্চ, ২০১৬ হতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবানী প্রদানের আইনী বাধ্যবাধকতাকে বিলম্ব করতে তামাক কোম্পানীগুলো নানা বিভ্রান্তিমূলক প্রচারণা ও অপকৌশলে লিপ্ত হয়েছে। বর্তমান আইন ও বিধিমালা অনুসারে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই। বাংলাদেশ সরকার আর্ন্তজাতিক অভিজ্ঞতার আলোকে এবং একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সংশোধিত আইনে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সর্তকবাণী প্রদাণের বিধান যুক্ত করেছে। প্রেস বিজ্ঞপ্তি