প্রবাসীর বাড়ির রাস্তা বন্ধের অভিযোগ

দ. সুনামগঞ্জ অফিস
পূর্ব বিরোধের জের ধরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের লন্ডন প্রবাসী মৃত আবরু মিয়ার ছেলে মিয়া সুলেমানের বসত বাড়ির রাস্তা ইট ফেলে বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া  গেছে। গ্রামের প্রতিপক্ষ প্রভাবশালী মৃত হাজী বাবরু মিয়ার ছেলে হাজী রুস্তুম মিয়ার লোকজন প্রবাসীর বাড়িতে প্রবেশের রাস্তায় ইট ফেলে রেখে রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করে কথিত রাস্তার জায়গা তার নিজের মালিকানাধীন বলে দাবি করেছেন অভিযুক্ত রুস্তম মিয়া।