স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের জানিগাঁও বাজার পার্শ্ববর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। আহত হয়েছে আরো দুই জন। রবিবার দুপুরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে একজনের মৃত্যু ঘটে এবং অন্যরা ট্রাকের ধাক্কায় আহত হন। নিহতের নাম মিল্টন রায় (৪০), তিনি দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত মতি লাল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে মিল্টন রায় শ্যামারচর থেকে মোটর সাইকেল যোগে রূপক চৌধুরী ও বিজয় রায়কে নিয়ে সুনামগঞ্জে আসছিলেন। জানীগাঁও বাজার পার্শ্ববর্তী স্থানে সুনামগঞ্জ থেকে সিলেটগামী কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিল্টন রায়ের মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মিল্টন রায়ের মৃত্যু ঘটে। রূপক ও বিজয় রায়কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাক আটক করেছে। চালক পালিয়েছে।
ঘটনাস্থল থেকে ঘুরে আসা এএস আই কালাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- প্রবাসীর বাড়ির রাস্তা বন্ধের অভিযোগ
- ইউনিয়ন নির্বাচন ছাতকে চেয়ারম্যান পদে ৭৬, সংরক্ষিত আসনে ১৩৬ ও সদস্য পদে ৫৫১জনের মনোনয়ন বৈধ


