স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আট দিন ধরে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের তনু মিয়ার ১০ বছরের ছেলে মনিরুল ইসলাম ইসলাম প্রকাশিত মাফিকুল। সে ধুতমা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
জানা যায়, সে গত ৩১ ডিসেম্বর শনিবার সকাল ৭টায় ধানের চারা সংগ্রহের জন্য গ্রামের সমিনে শনির হাওর পাড়ে ধানের চারা সংগ্রহে যায়। পরে বেলা ১১টায় প্রতিদিনের মতো বাড়ি ফেরার কথা থাকলেও সে আর ফিরে আসেনি। বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। এ ঘটনায় তার বাবা তাহিরপুর থানায় একটি সাধারন ডায়রি করেছেন।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ছেলে হারানোর বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
হারানো শিশুটির সন্ধান পেলে ০১৭২৮১৮৬৮৭১ নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
- অধ্যাপক বাবুল দেবের উপর হামলা প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- জামালগঞ্জ মৎস্য অফিসে জনবল সংকট/ সেবাবঞ্চিত মৎস্যচাষিরা


