তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভায় মিািলত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী মর্তূজা, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা এন্থনি রংদি, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক নুসরাত জাহান ঝুমা, ঢাকা আহসানিয়া মিশনের ফিল্ড ফ্যাসিলেটেটর আছমা আক্তার, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।