সুনামগঞ্জে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব হবে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এই মাসের শেষ সপ্তাহে হবে উৎসব। এজন্য ১১ সদস্য বিশিষ্ট উৎসব পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে দুই দিনব্যাপি উৎসবে জেলার লোকশিল্পীদের পরিবেশনা ছাড়াও দেশের নানা জায়গা থেকে শিল্পীরা উৎসবে যোগ দেবেন। বরেণ্য ব্যক্তিদের আলোচনা, গান, কবিতা, কবি গান, নাচ থাকবে উৎসবের পুরোটা সময় জুড়ে।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন দিনের সাংস্কৃতিক উৎসব উপলক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত সকলকে এটি জানানো হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম ইয়ামীন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, নাঠ্যকর্মী সামির পল্লব সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ১১ সদস্য বিশিষ্ট উৎসব পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সেখানে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম ইয়ামীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) মো. জয়নাল আবেদীনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীনকে কমিটির সদস্য সচিব রাখা হয়।
দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন বলেন, পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় লোকশিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে শিল্পীদের আনা হবে। উৎসবের পুরো আয়োজনেই বরেণ্য ব্যক্তিদের আলোচনা, কবিতা আবৃত্তি, গান, কবি গান ও নৃত্য থাকবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। মার্চের মধ্যে এই উৎসবের আয়োজন করা হবে।