তাহিরপুরে ইউএনওর বিদায় ও ইফতার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউএনওর বিদায় অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মুহাম্মদ ইকবাল হোসেন, নবাগত ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল আমিন, বাদাঘাট ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উত্তর শ্রীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খসরুল আলম, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিলেটেরডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা অনুপম রায়, মিলন তালুকদার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, এমরান হোসেন, মেহেদী হাসান উজ্জল, ওসিএলএসডি গোলাম আওলিয়া প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) তৌহিদুল ইসলাম সোহাগ। সভা শেষে বিদায়ী ইউএনও মুহাম্মদ ইকবাল হোসেন ও নবাগত ইউএনও মোহাম্মদ খালেদুর রহমানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়।