স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউপি সদস্য কর্তৃক সংখ্যালঘু পরিবারের এক গৃহবধুকে জোড়পূর্বক শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। তাহিরপুর থানা পুলিশ ও বাদিনীর সাথে কথা বলে জানা যায়, রবিবার রাত ১০টায় বাদীনীর স্বামী বসতঘরের বাইরে থাকার সুবাদে ঘরের দরজা খোলা অবস্থায় কোলের সন্তানকে নিয়ে খাটের উপর শুয়ে সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন ওই গৃহবধু।এ সুযোগে তাহিরপুর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃত সাহেব আলীর পুত্র মতিউর রহমান মতি গৃহবধুর ঘরে অনধিকার প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ সময় গৃহবধুর আর্তচিৎকারে তার স্বামী ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে লম্পট ইউপি সদস্য মতিকে আটক করে। আটকের পর সকলের হাতেপায়ে ধরে সুকৌশলে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগ এনে মতিউর রহমান মতিকে একমাত্র আসামী করে সোমবার দুপুরে তাহিরপুর থানায় মামলা দায়ের করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে জোর তৎপরতা চলছে।’


