‘উন্নত স্যানিটেশন, সুস্থ্য জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইরা’র বাস্তবায়নে ও ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে তাহিরপুরের ইউনিয়ন পর্যায়ে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে তাহিরপুর উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের সামনে হাত ধোয়ার নমুনা ও সবাইকে হাত ধোয়ানোর কার্যক্রম করানো হয় পাশাপাশি হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে হেলথ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা উপস্থাপন করেন। ৭টি ইউনিয়নে ১টি করে উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া, র্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এসময় বাদাঘাট, বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

