তাহিরপুরে ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৬৩ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৩০)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া যশপ্রতাপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, রবিবার রাত ১০টায় ৬৩ পিস ইয়াবাসহ মোল্লাপাড়া যশপ্রতাপ গ্রামের তার বসতবাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন।
এ ঘটনায় এসআই আমির উদ্দিন বাদী হয়ে সাইফুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।