Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মধ্যনগরে গাঁজা ব্যবসায়ী আটক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মধ্যনগরে গাঁজা ব্যবসায়ী আটক

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ঝর্ণা আক্তার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বংশীকু-া উত্তর ইউনিয়নের মহিষখলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, ঝর্ণা আক্তার রোববার রাতে নিজ বসত ঘরে গাঁজা বিক্রি করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তাঁর
কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।