স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের মশারী বিতরণ। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশনের স্পন্সর শিশুদের মধ্যে আনুষ্টানিকভাবে মশারী বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী। মশারী বিতরণপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান,ওয়ার্ল্ডভিশনের কর্মকর্তা বিভূদান বিশ^াস,এন্ত্রনি রংদি প্রমূখ।


