জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা সদরের রাধারমন দত্ত মিলনায়তনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করছে। এরমধ্যে আমাদের জগন্নাপুরে মুসলিম-হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির গভীরতা রয়েছে। দুই ধর্মের মানুষ ধর্মীয় ও সামাজিক এবং রাজনীতিক সকল ক্ষেত্রে সৌহার্দপূর্ণ সদ্ভাব বজায় রেখে চলেছেন। এই সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে বলে বক্তারা প্রতিজ্ঞাবদ্ধ হন। সভায় ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশিষ্ট শিক্ষানুরাগী আকমল খান, উপজেলা মাধ্যমিক মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজওয়ান আহমদ, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, এসআই অনিক দেব প্রমুখ।


