স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-৪১৫ কর্তৃক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই (স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি) প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গণে পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-৪১৫ এর চেয়ারম্যান পরিতোষ চাম্বুগাং, ব্যবস্থাপক অসুখ চিসিম, সমাজকর্মী সেতু রাকসাম, থেংসুয়া রেমা প্রমুখ।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াজ হাসান জানান, উন্নয়ন সংস্থা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-৪১৫ কর্তৃক ১৫টি পিপিই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মকবুল হোসেন ও সিএইচসিপি কবীর আহমেদের নিকট হস্থান্তর করেছে।


