স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে এসএসসি পরীক্ষায় দু’টি পরীক্ষা কেন্দ্রে ১৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০২ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৭৬ দশমিক ৯৬। তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫৬৮ জনের মধ্যে ৪৫৮ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৮০ দশমিক ৬৩। বাদাঘাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৪জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪৪ জন পাশ করেছে পাশের হার শতকরা ৭৪ দশমিক ১১।
অপরদিকে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ১৮২জন পরীক্ষার্থীর মধ্যে ১৬২জন পাশ করেছে। পাশের হার শতকরা ৮৯ দশমিক ১।
তাহিরপুর উপজেলায় এ প্লাস পেয়েছে ৬ জন। তন্মধ্যে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৩ জন ও বাদাঘাট পরীক্ষা কেন্দ্র ৩ জন। এ প্লাস পাওয়া বিদ্যালয়গুলো হলো, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ২ জন, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে ১জন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২জন ও চানপুর উচ্চ বিদ্যালয়ে এ প্লাস পেয়েছে ১ জন।


