তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে জনতা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম সবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বদিউজ্জামান।
সহকারী শিক্ষক আল আমিন সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মো. আবুল খায়ের, আব্দুল রশিদ তালুকদার, উস্তার আলী আখঞ্জি, বদর উদ্দিন, মো. মনিরুজ্জামান, ধর্মীয় শিক্ষক হাবিবুর রহমান, বিদায়ী ছাত্র পলাশ, বিদায়ী ছাত্রী শ্রাবনী পাল।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করে জাবের আহমদ ও সামিরা আক্তার। পরে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করেন ধর্মীয় শিক্ষক মাও. হাবিুর রহমান।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই বিস্তার ঘটে দুর্নীতি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। এতে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিজয়ী হয়।
বিজয়ীরা হলেন, দশম শ্রেনীর ছাত্রী বেবী আক্তার, সোমা আক্তার ও ইয়াসমিন আক্তার। আর সেরা বক্তা নির্বাচিত হয় শাহিন আলম।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদিউজ্জামান, প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও সাংবাদিক এম এ রাজ্জাক।
বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আল আমিন সিকদার।