তাহিরপুরে ওসি এলএসডির ভুল স্বীকার

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে কৃষকদের কাছে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করলেন তাহিরপুর উপজেলা খাদ্য গোদামের ওসিএলএসডি গোলাম আউলিয়া।
জানা যায়, চলতি অর্থবছরে তাহিরপুর খাদ্য গোদামে ২,৩৯৮ মেট্রিক টন ধান সংগ্রহের সরকারী নির্দেশনা দেন খাদ্য মন্ত্রণালয়। এরই ধাবাহিকতায় মে  মাসের শুরু থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের অভিযান শুরু হয়। এ লক্ষে প্রতি কৃষকদের কাছ থেকে কৃষি কার্ডের মাধ্যমে ধান সংগ্রহের নির্দেশনা থাকার পরও ওসিএলএসডি গোলাম আউলিয়া কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ না করে উৎকোচের মাধ্যমে স্থানীয় ফরিয়া ব্যবসায়ীদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শেষ করেন।
এদিকে কৃষকরা তার নিজস্ব উৎপাদিত ধান খাদ্য গোদামে সরকারী মূল্য প্রতি মণ ধান ৯২০ টাকা দরে না দিতে পেরে বিক্ষোভ প্রদর্শন, প্রতিবাদ সভা ও সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে ওসি এলএসডি খাদ্য গোদাম এলাকায় দু’দশক পূর্বে রোপিত ২৫টি গাছ মকেটে নিজ বাড়িতে নিয়ে যান। এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের নিকট তদন্তাধীন রয়েছে। সর্বশেষ কৃষকদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করে শুক্রবার সকাল ১১টায় ওসিএলএসডির ঘুষ-দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হয়। এই কর্মসূচীর খবর পেয়ে বৃহস্পতিবার সদ্ধ্যায় তাহিরপুর বাজারে সমবেত কৃষকদের নিকট ভুল ম্বীকার করেন অভিযুক্ত ওসি এলএসডি।
কৃষক নেতা তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগ যুগ্ম আবায়ক সেলিম আখঞ্জি বলেন, তাহিরপুর উপজেলা খাদ্য গোদামের ওসিএলএসডি গোলাম আউলিয়া তার নিজের ভুল বুঝে জনসম্মূখে ক্ষমা প্রার্থনা করায় আমাদের শুক্রবারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছি।