তাহিরপুরে কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের জঙ্গি বিরোধী প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর পূর্ববাজারে  মাও. মাাইন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মাও. জমির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  
 ফেরদৌস আলম আখঞ্জি, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমিন, আলী মর্তূজা, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দলীয় নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি, অনুপম রায়, মাও. আব্দুল হান্নান, আবুল বাশার নুরুল্লাহ, শফিউল্লাহ, দ্বীন ইসলাম আজাদি ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।