তাহিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রচারাভিযান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা সদরের বিভিন্ন স্থানে স্থানে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদর জহুর চত্বর,পূর্ববাজার, মধ্যবাজার ও পশ্চিমবাজার এলাকাতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবীর এ সচেতনতা অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি রাস্তায় চলাচলকারী পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দেন। এ সময় তাঁহার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা,সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ প্রমুখ।