স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সৌদি আরবে কুরবানি দেয়া দুম্বার গোস্ত বাদ জুম্মা নিলামে বিক্রি করা হয়েছে। শুক্রবার তাহিরপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোবিন্দশ্রী জামে মসজিদে ৬৬০ টাকায় ও একই ওয়ার্ডের ঠাকুরহাটি জামে মসজিদে ৬০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
তাহিরপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাফিক মুরাদ জানান, তার ওয়ার্ডে ৪ কেজি দুম্বার গোস্ত পাওয়ায় তিনি ওয়ার্ডের মধ্যে সমবন্টন না করার আশংকা করেন। পরে গ্রামের
মুরব্বীদের পরামর্শ নিয়ে ওয়ার্ডের দুইটি মসজিদে দুম্বার গোস্ত দিয়ে দেন।
গোবিন্দশ্রী জামে মসজিদের মুসল্লি সেলিম আখঞ্জি বলেন,‘মসজিদে দুম্বার গোস্ত প্রকাশ্যে নিলামে সর্বোচ্চ ৬৬০ টাকা দিয়ে তিনি দুম্বার গোস্ত পেয়েছেন।
অপরদিকে ঠাকুরহাটি জামে মসজিদের দুম্বার গোস্ত সর্Ÿোচ্চ ডাকে ৬০০ টাকায় ওই গ্রামের ফারুক মিয়া পেয়েছেন।


