দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শুক্রবার সকাল ১০টায় বাঘরা গ্রামবাসীর উদ্যোগে বাঘরা গ্রামের পাশে দোয়ারাবাজার -বোগলা রাস্থায় পথসভা অনুষ্ঠিত হয়।
সমুজ আলী স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে গভর্নিং বডির সভাপতি হারুন অর-রশিদ’র সভাপতিত্বে ও প্রভাষক রুকনুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
দুপুর ১২ টায় টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২জন বীর প্রতীকের নামে দুটি ভবনের নামকরণ ও ১৫ জন বীর মুক্তিযোদ্ধার নামে বিদ্যালয়ের কক্ষের নাম করণের ফলক উন্মোচন করেন তিনি।
বিকাল ৩টায় মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক সভাপতিত্বে ও যুবলীগে যুগ্ম আহবায়ক বজলুল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
স›ন্ধ্যায় রাবার ডাম্প সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রাতে নৈনগাঁও সন্তু-শাহর মোকামে উরস মোবারক পরিদর্শন করেন তিনি।


