স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০১৬-১৭এর আওতায় তাহিরপুর উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলার ৪০৫ জন কৃষককে এ সুবিধা দেয়া হয়েছে।
এর মধ্যে ৩শ জন কৃষককে ধান, ২৫ জনকে ভূট্রা, ৬০ জনকে সরিষা ও ২০ জনকে চিনা বাদাম দেয়া হয়েছে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী প্রমুখ।


