তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার শনি ও মাটিয়ান সহ ছোট বড় ২৩টি হাওরের কৃষককের পাকা বোর ধান কেটে দিয়েছেন উপজেলার স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। শ্রমিক সংকট থাকায় উপজেলার ছোট বড় হাওরের পাকা বোর ধান কেটে দেন উপজেলার স্কুল, কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও কর্মচারীবৃন্ধরা।
বুধবার সকাল থেকে এক সঙ্গে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জনতা উচ্চ বিদ্যালয়, বাগলী উচ্চ বিদ্যালয়, এমএ জাহের আলী উচ্চ বিদ্যালয়, ট্যাকেরঘাট স্কুল এন্ড কলেজ সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মাটিয়া, শনি সহ উপজেলার সকল হাওর কৃষকের পাকা বোর ধান কেটে দেন।
কৃষকের পাকা ধান কাটায় সহযোগিতা করেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ও কলেজের অধ্যাক্ষ মো, ইয়াহিয়া তালুকদার, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদিউজ্জামান, ট্যাকেরঘাট স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ খাইরুল আলম, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব পাল, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান সোহেল আহমদ সাজু প্রমুখ।
প্রসঙ্গত, গত ৯ই এপ্রিল প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল কেন্দ্রে সকল শিক্ষক- কর্মচারীর একদিনের সমপরিমাণ বেতনের টাকা জমাু করেন তারা।
- দিরাইয়ে শতাধিক পরিবারকে ত্রাণ পৌঁছে দিলো ফ্রেন্ডস ক্লাব
- জগন্নাথপুরে করোনা উপসর্গ নিয়ে গ্রাম পুলিশের মৃত্যু


